আমরা কি করলুম… ১৫ই পতাকা তুলে মিষ্টি খেলুম, ২৫শে রবীন্দ্রনাথের, ২৩শে নেতাজির ফোটোতে চন্দন লেপে গান গাইলুম, দুর্গাপুজায় গাঁকগাঁক মাইক বাজালুম, কালিপুজায় দেদার পটকা ফাটালুম ও তারপরে দূষণের দোহাই দিয়ে জ্ঞান ঝাড়লুম, সরস্বতীপুজা করে গায়ের অশিক্ষার গন্ধ তাড়ালুম, রথযাত্রায় রথের রশ্মি টেনে হাজারো পাপ স্খলন করলুম, হামলে পড়ে কোন সেলিব্রিটি মারা গিয়েছেন, আকুল আবেগতোড় রোদন ঝাড়লুম। ব্যাস!! প্রগতিশীল সমাজের ধারক বাহক হয়ে কেতা কলার তুললুম ফাটিয়ে।
এইসব করতে করতে আ-মোলো যা, ৮ই মার্চ এসে দোরে কড়া নাড়ে গা। অতএব বাই-নারী মতে দুভাগে ভেঙ্গেচুরে গিয়েচি আরামসে। নারী দিবস কি হে? ও সব বালখিল্যতায় আমি নেই। এই সব করেই তো সমাজ আজ গোল্লায় গেল, মেয়েছেলের জন্য আবার আলাদা দিবস! কই পুরুষ মানুষের জন্যি তো হামলে পরে এই ন্যাকামি করতে হয় না।… অথবা। আরে! নারী দিবস বলে কথা! সকালে উঠেই ফোনে যত নারী ছিল, প্রত্যেক্কে মেসেজ দিয়েছি হ্যাপি আন্তর্জাতিক নারী দিবস লিখে… হুঁ হুঁ বাওয়া, বেড়ে পাকা ইন্টেলেকচুয়াল আমি, মেসেজ আন্তর্জাতিক লিখতে ভুলি নাই। নারীদের জন্য এইটুকু না করলেই নয়। আফটর অল, নারী দিবসে শাড়িতে সেল, কসমেটিক্সে সেল…উফফ! গিফটের ফোয়ারা ছুটিয়ে বেটার হাফকে কেমন খুশি করে দিলুম। তবেই না বাড়িতে বউ/মা/বোন কি সুন্দর রান্না করে খাওয়াল। খালি ছুটিটারই অভাব ছিল। বেড়ে পিকনিক নামিয়ে ফেলা যেত। যাকগে, আমার কাজ নারী দিবসে উইশ করা, ফেসবুকে স্ট্যাটাস পোস্টানো, টুইটারানো, যা যা ডিঊটি সবই করিছি। গোটা বিশ্বের মেয়েছেলেদের নাগাড়ে প্রশংসা করিচি। একটা দিনের জন্য, হ্যাঁ গোটা একটা দিনের জন্য, সংবেদনশীল নারী-উদ্ধারক সেজে, কেমন প্রকাশ্যে নারী স্বাধীনতার জয়গান গাইলুম, পারবেন? আর কি চাস? অ্যাঁ? এইভাবে ৮ই মার্চ শেষ হতে পারত।
কিন্তু হল না। কোথা থেকে একদল ছেলে মেয়ে জড়ো হয়ে ৮ই মার্চের গায়ে আরো কিছু তকমা লাগিয়ে দিল। সেই তকমার মধ্যে তো কই একে অপরকে উইশ করা পরছে না কিংবা নাগাড়ে একতরফা সংবেদনশীল সাজাও চলছে না। সেখানে স্বাভাবিক নিয়মেই মুক্ত পরিবেশে লিঙ্গ নির্বিশেষে কেমন মত বিনিময় চলছে। সেখানে নাগাড় আলোচনা চলছে, রোজা লুক্সেমবার্গ-ক্লারা জেটকিন-আলেক্সান্দ্রা কল্লোন্তাই-যারা কিনা মার্কসিয় অর্থনীতি-রাজনীতি নিয়ে দেদার কাজ করেচে এবং স্বপ্ন দেখেচে বিপ্লবের। যাহ শালা... মেয়েছেলে সন্তান সামলে, সংসার সামলে এসবও করে নাকি? আবার ওদিকে আলোচনা হচ্চে, সাবিত্রিবাই ফুলে-মুক্তা সাল্ভে-কেশরবাই কেরকার-কুনি সিকাকা দের নিয়েও। এরা শুধু উচ্চবর্নের দ্বারা দলিত নিপীড়নের বিরুদ্ধেই সোচ্চার হয়নি, কোথাও কোথাও হাতে অস্ত্র তুলে ঝাঁপিয়ে পড়েছে। ভিড়করে সেইসব মহিলা নিয়ে আলোচনা চলছে। আজকের দিনে দাঁড়িয়ে কালো ঝুলি পরা সমাজটাকে বদলের অঙ্গিকার তৈরী হচ্চে, এই সমস্ত মেয়ে মানুষের কার্যকলাপ কে তীক্ষ্ণ বিশ্লেষিয়ে। সবচেয়ে আশ্চর্য হতে হয় উনিশ শতকের ত্রাভাঙ্কোর স্টেটের চেরথালা গ্রামের 'নাঙ্গেলি'র কিংবদন্তিতে। ঘটনা হচ্চে, উচ্চজাত নিচু জাতের মহিলাকে বাধ্য করেছিল 'স্তন-কর' দিতে, যদি তারা স্তনাবরণ ব্যাবহার করে। মোদ্দা, উচ্চজাতকে শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে কোন মহিলা বুকের উপর বস্ত্র রাখতে পারবে না। হেনকালে এই নিপীড়নের বিরুদ্ধে গর্জে উঠেছিল 'নাঙ্গেলি'। লোকগাথা অনুযায়ী সে তার স্তন কেটে কলাপাতার উপর রেখে প্রতিবাদ জানিয়েছিল। ঐতিহাসিক ভাবে এমন ঘোর ভয়ানক, তীব্র সাহসিক ঘটনা আদৌ ঘটেছিল কিনা তর্কসাপেক্ষ, ফলে অস্বীকার করাই যেত।
কিন্তু অস্বীকার করা গেল কই! দড়াম করে সামনে এসে গেল ১৫ই জুলাই, ২০০৪। ইম্ফলের ঐতিহাসিক কাংলা দূর্গের সামনে দাঁড়িয়ে থাকা ১২ জন 'ইমা'র (মেইতেই ভাষায় 'মা') সম্পূর্ণ নগ্ন হয়ে প্রতিবাদের। হাতের পোস্টারে রক্ত-কালিতে গোটা গোটা লেখা "INDIAN ARMY RAPE US"। প্রতিবাদটি জানানো হয়েছিল তার চার দিন আগে অর্থাৎ ৪ই জুলাই এর ঘটনাকে কেন্দ্র করে। ৪ই জুলাই মধ্যরাতে অসম-রাইফেলের জওয়ানেরা ৩২ বছর বয়সী মনোরমা থাংজামকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গন-ধর্ষন করে ও গুলি করে মেরে ফেলে। ফলে শুরু হয় প্রতিবাদ। কিন্তু এই ৪৫-৭২ বয়সী বারোজন মহিলার (যাদের কিনা তখন ৪৬ জন বাচ্চা আর ৭৪ জন নাতি-পুতি বিদ্যমান) প্রতিবাদের তীক্ষ্ণতা হাজার ওয়াটের হ্যালোজেন আছড়ে ফেলে 'আফস্পা' আইনটির (Armed Forces Special Powers Act (AFSPA), 1958) বীভৎস কদাকার দিকটির দিকে। অবশ্য ইম্ফলে 'আফস্পা'র বিরুদ্ধে আন্দোলন নতুন নয়। ২০০০ এর নভেম্বরে মালম বাস স্টপে যখন অসম-রাইফেল ১০জন সিভিলিয়ানকে হেলায় গুলি করে মারল, তখন ৪ই নভেম্বর থেকে শর্মিলা চানু অনশনে বসেছিল, 'আফস্পা' আইনটি তুলে নেওয়ার দাবি নিয়ে। জেলে ভরে শর্মিলা চানু কে জোর করে খাওয়ানোর চেষ্টা, অত্যাচার এসব করার পরেও তার একরোখা জেদ, দুর্বিষহ সহন শক্তি কে কাবু করা যায় নি। দীর্ঘ ৫০০ সপ্তাহ সেই অনশন সে জারি রাখে। খুব সহজ ভাবেই 'নাঙ্গেলির' মত এইগুলোকেও লোকগাথা হিসেবে চালিয়ে দেওয়া যেত। সরকারি মিডিয়া দিয়ে ব্রেন-ওয়াশ করে পাব্লিককে ভুলিয়ে রাখা যেত। কিন্তু সেই ৮ই মার্চ এসে 'নাঙ্গেলি', শর্মিলা চানু, ১২-জন ইমার নগ্ন প্রতিবাদ হানা দিয়ে যায় আমাদের স্বপ্ন প্রাসাদে, নগ্ন করে দিয়ে যায় পচে গলে বিষিয়ে যাওয়া সমাজটাকে।
অতএব, হালে নিরন্তর মহিলা কে যেভাবে বস্তুনিষ্ঠ করে, তাকে পন্যায়িত করা হচ্চে বিজ্ঞাপনের হোর্ডিং বানিয়ে, যৌনবস্তু হিসেবে মিলিয়ে দেওয়া হচ্চে আইটেম গানের মাধ্যমে, রোজগারের পরিসরটুকু কেড়ে নিয়ে সংসার রবে ঘরবন্দিত্বের বেড়াজালে অর্থনৈতিক স্বাধীনতায় বেড়ি পরানো হচ্চে , '৮ই মার্চের' দিনে দাঁড়িয়ে কর্পোরেট ব্যবস্থা ও রাষ্ট্রশক্তি ক্রমাগত যেভাবে এনজিওর মাধ্যমে, মিডীয়ার মাধ্যমে 'আন্তর্জাতিক নারী দিবস' এর বিপ্লবের অঙ্গীকারকে, সংগ্রামের ইতিহাসকে হেলায় তরলায়িত করা হচ্চে, ধর্মীয় মৌলবাদের রবরবায় যেভাবে ডার্কনেসের কারাগারে ঠেলে দেওয়া হচ্চে, সেই সময়ের স্রোতে দাঁড়িয়ে আমি নারীবাদের জয়গান গাইলাম উইশ করে, মেসেজ ফরোয়ার্ড করে, জালি উদ্বেগ দেখিয়ে, নকল রক্ষাকর্তার ভূমিকায়। আমার কৌতূহল অনিচ্ছুক মন, আমার প্রতি-পরীক্ষা প্রয়াসহীনতা, আমার পিতৃতান্ত্রিক, মিসোজিনিস্টিক পুরুষ-উগ্রবাদী মন দারুন সহজতায় ডুব দিল 'আন্তর্জাতিক নারী দিবস' এর বিপ্লবী চেতনার দিকটিতে। রাবনিক দুর্দান্ততায় বেবাক ইগনোর দিলাম ওড়িশার ডোংরিয়া কোন্ধ উপজাতির 'নিয়মগিরি' আন্দোলনে, বন-দপ্তরের হুমকি উপেক্ষা করে কর্নাটকের কুরুবা উপজাতির আন্দোলনে, কেন্দ্রীয় সরকারের খামখেয়ালি অ-সাংবিধানিক সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে, কৃষক আন্দোলনে ব্যাপকভাবে মহিলাদের অবদানের কথায়, তাদের নেতৃত্বের দিকটিতে। তাই '৮ই মার্চ' শুধু 'আন্তর্জাতিক নারী দিবস' এ নারীর গুনকীর্তন করবার দিন নয়, এই দিন এক প্রতিবাদের দিন। সমাজ পরিবর্তনে সামিল হওয়ার দিন। অধিকারহীনের অধিকার ছিনিয়ে নেওয়ার দিন।
ও হ্যাঁ, IISc ছাত্রী-ছাত্রকে ঝাড়া গান স্যালুট, ৮ই মার্চকে 'আন্তর্জাতিক নারী দিবস' উইশ করার পরিসর থেকে ঘাড়ধাক্কিয়ে "আন্তর্জাতিক শ্রমজীবি নারী দিবস" এর স্পিরিটকে রোমকূপের অন্তরস্থলে সিঞ্চায়িত করবার প্রয়াসে। আশাব্যাঞ্জকঃ হিমবাহিক ধীরতায় হলেও, এই সমষ্টি প্রয়াসই, এই প্রতিবাদের চেতনাই একদিন সমাজ-পরিবর্তনের নাবিক কম্পাস হয়ে ঝিকোবে সূর্য-দ্যুতির দ্যোতনা নিয়ে। নির্ঘাত।
“And Thus, We Progressed…”
So what did we do, really? On the 15th of August, we hoisted the flag and ate sweets. On the 25th, we played Rabindrasangeet¹ in honour of Tagore’s birth anniversary. On the 23rd, we garlanded Netaji’s² portrait and sang patriotic songs. During Durga Puja, we blasted loudspeakers at full volume. For Kali Puja, we burst firecrackers in unrestrained enthusiasm—only to turn around and lecture others on pollution. During Saraswati Puja, we worshipped the goddess of learning while doing nothing to challenge the stink of ignorance that clings to us. During the Ratha Yatra, we pulled the chariot ropes to symbolically shed our sins. We leapt at every celebrity death, unleashing floods of performative grief.
And that’s it! We wrapped it up by donning the cloak of the progressive society’s vanguard.
Amidst all this, somehow, 8th March comes knocking—International Women’s Day. And we, split between binary gender norms, stumble through our half-baked understanding.
What is Women’s Day, really? Bah, I don’t believe in such childish sentimentality. This is exactly the kind of foolishness that has led to the downfall of our society—an entire day just for women! Why don’t we see such over-the-top fuss for men’s day?
Alternatively: “Oh, it’s Women’s Day!” So, I woke up and sent “Happy International Women’s Day” messages to every woman on my contact list. I even remembered to write “international,” mind you! How intellectually refined of me! After all, women deserve this much, don’t they? There are saree sales, cosmetics discounts, gift hampers—all designed to keep the better half happy. Then at home, my wife/mother/sister served a delicious meal. If only it were a holiday, I could’ve planned a picnic too.
Anyway, I did my part: I wished people, posted on Facebook, tweeted about it—fulfilled all the expected duties. I praised women non-stop for a whole day. Yes, for a whole day, I became the sensitive saviour of womankind, championing women’s liberation in public. What more do you want?
That’s how 8th March might have ended.
But it didn’t.
Because a group of young people came forward and redefined it, adding deeper layers to what this day could mean. Their version had no empty greetings, no one-sided sensitivity. Rather, open discussions took place—gender-neutral, inclusive, radical. Conversations emerged around Rosa Luxemburg, Clara Zetkin, Alexandra Kollontai³—women who not only theorised Marxist economics and politics but dared to dream of revolution. Wait, what? These women balanced home, children, and revolution? Yes.
Elsewhere, people spoke of Savitribai Phule, Mukta Salve, Kesharbai Kerekar, Kuni Sikaka—Dalit women⁴ who not only resisted caste-based oppression but, in some cases, took up arms in defiance. Crowds gathered to discuss their lives, to reclaim these women's roles in rewriting history.
Most astonishing is the story of Nangeli, from early 19th-century Travancore⁵. Women from lower castes were forbidden from covering their breasts as a mark of “respect” to upper castes—and those who defied this rule had to pay a “breast tax”. According to legend, Nangeli cut off her breasts and presented them on a banana leaf in protest. Whether or not this event is historically accurate, its symbolism refuses to die.
But even if we call Nangeli’s tale folklore, how do we dismiss 15th July 2004, when twelve elderly women stood naked outside Imphal’s historic Kangla Fort, holding a banner that read in blood-red letters: “Indian Army Rape Us.” This was in protest against the rape and murder of Manorama Thangjam, a 32-year-old woman abducted by Assam Rifles on 4th July. The women—aged between 45 and 72—shattered societal silence and spotlighted the horrors of AFSPA⁶.
Of course, protests against AFSPA in Manipur are not new. In November 2000, when 10 civilians were gunned down by the Assam Rifles at Malom bus stop, Irom Sharmila Chanu began her hunger strike. The state responded with force-feeding and imprisonment, but she persisted for 500 weeks. Like Nangeli, Sharmila’s resistance could have been whitewashed, buried in state propaganda. But 8th March returns each year to remind us—of Nangeli, of Sharmila, of those 12 mothers who stripped society of its fake morality.
And so, in a world where women are endlessly objectified—marketed as commodities on billboards, sexualised in item songs, confined economically and domestically while their autonomy is stripped—this day becomes essential. On 8th March, International Women’s Day is no longer a soft, pink Hallmark affair. The state and the market, hand-in-hand with media and NGOs, sanitise its revolutionary past. Religious fundamentalism pushes women further into the shadows.
Meanwhile, I, ever the performative ally, am satisfied with forwarding messages, pretending concern, playing saviour. I ignore the Dongria Kondh tribe’s protest in Niyamgiri, the Kuruba women resisting eviction in Karnataka, the female leadership in the anti-CAA/NRC movement, the women farmers at the frontlines.
No, 8th March is not just a day to “wish” women. It is a day of protest. A call to action. A time to change the structure itself, to seize what has long been denied.
And yes, to the students of IISc⁷—salute. You shook off the perfunctory “Women’s Day” greetings and instead sought to revive the revolutionary essence of International Working Women’s Day. Slowly, steadily—like a glacier carving through stone—this collective consciousness will one day become the compass guiding us towards the sunlit horizon of real change.
---
Footnotes:
¹ Rabindrasangeet: Songs written and composed by Rabindranath Tagore, celebrated in Bengali culture.
² Netaji Subhas Chandra Bose: Indian freedom fighter and nationalist leader.
³ Clara Zetkin proposed the idea of International Women’s Day in 1910; Rosa Luxemburg and Alexandra Kollontai were Marxist revolutionaries advocating women's liberation.
⁴ Dalit: A term for historically marginalised communities in India, subjected to caste-based discrimination.
⁵ Travancore: A former princely state in southern India, now part of Kerala.
⁶ AFSPA: Armed Forces (Special Powers) Act, a controversial law granting sweeping powers to Indian armed forces in "disturbed areas."
⁷ IISc: Indian Institute of Science, one of India's premier research institutions.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন