সাচ্চা দেশপ্রেমিকের মত,
ঘরের খেয়ে বনের মোষ তাড়াই। ছয় ভাগের এক ভাগ পপুলেশন অধিকারিকে, সকাল সন্ধে মন দিয়ে খিস্তি করি, ও তেড়ে বিশ্বাস নিই যে
আমাগো আঁধারের (আধার নয়, তবে ভাবলেই বা) জন্য তারাই, কেবলমাত্র তারাই দায়ী। দিবা-সুখ-নিদ্রা
ত্যাগে ঠায় আমায় দাঁড়াতে হয়, হয় সিয়াচেনে অথবা এটিএম লাইনে। তার চেয়ে ঢের; ১৫ই বগল বাজিয়ে লাড্ডু
বাগাবো। ওই ছয় ভাগের এক ভাগ, পাকিস্তান! কেলালে, হোক না সেটা মানসিকতায়, কেলানোর
ইচ্ছে টা জরুরী, গা হাত পা নিস পিস করবে সেটা জরুরি। ওই যত বে দখলকারী বাংলাদেশী
গুলো কে ঝাড়া নাড়া ধরে বের করে দিলে, লাড্ডু টা একটু বেশী মিষ্টি লাগে বইকি। যাক
গে যাক, মরুগকে সবাই। আমার স্বাধীনতার খুশীয়ালি না কাশ্মীরের পরাধীনতার দমচাপা কষ্ট,
সব গুলিয়ে যাক। আমি বর্ষনমুখর দিনে, পতাকা ওড়াব পত পত। বৃষ্টি ভেজা সে জিনিস না পতপতালে
দোকানদার নির্ঘাত পাকিস্তানি। উলটো লজিক দিবি তো ঢুঁসো দেব পরান ভরিয়ে।
তবে ফান ফ্যাক্ট ; গড়
আয়ু তে, সে ছেলে হোক কিংবা মেয়ে, ২০১৫ তে বাংলাদেশ (১০২) ভারতের থেকে (১২৫) ২৩ ধাপ
এগিয়ে (অন্তত হু ) এবং ২০১৮ তে বাংলাদেশ (৮৬) ভারতের থেকে (১৪০) ৫৪ ধাপ এগিয়ে, এবং
সাংবাদিক
মাধ্যমের স্বাধীনচারীতায় প্রায় বাংলাদেশ ও পাকিস্তানের গায়ে গায়ে।
তবুও আমার স্বাধীনতা কিন্তু ওদের খিস্তি মারবার
মধ্য দিয়ে। যদিও নব্য আমদানি কাশ্মীর পরিস্থিতি ঠিক না ভুল, সার্জিক্যাল স্ট্রাইকের
নামে যুদ্ধ যুদ্ধ খেলা এবং ঐতিহাসিক ভাবে আবার রিভার্স সুইঙ্গে কাত হয়ে ল্যাজে গোবরে
হলাম কিনা কিংবা এই যে চুপ চাপ হালে টেরিরিস্ট অ্যাক্টো ও আর,টি,আই রমরমানো নিয়ে সন্দিহা!
জানো তো শিশুপালের কি হয়েছিল?
দেদার অরন্য সাফ করে, কিনা অগ্নিদেবতার ক্ষুধা
নিবারন, তাতে কে মরল কে বাঁচল কিবা আসে
যায়, মোট কথা অগ্নি দেবতার খিদের নাম করে একটা গোটা অরন্য পুড়য়ে সাফ করে ফেলা যায়,
ও সেটা মানবিক। এরপর চারপাশের সেরা স্থপতি (ময়দানব) কে ভাড়া করে একটি প্রবল প্রাসাদ
নির্মান। সে অবধি ঠিক ছিল। তারপর, রাজা হয়েছি কিন্তু আত্মপ্রকাশ করব না! অতেব যশ-রাজ
লঞ্চ। মূল-ভুখন্ডের পক্ষ-বিপক্ষ সমস্ত রাজাদের উদ্দেশ্যে একটি পার্টী থুড়ি সভা-যজ্ঞ
এর আয়োজন। এখন সভাপতি হবে কে? এই অন্তর - প্রশ্নে জেরবার যুধিষ্ঠির নির্বাচন করলে
কৃষ্ণ কে। এখন সে এই পদযোগ্যতার মানদণ্ডে পাশ করল কিনা, সত্যি সত্যি নির্বাচন হল
কিনা, সে নিয়ে আপাতত, ধুত্তোর না ভাবলেও চলে। এই প্রাসাদ, এই হাজার রাজার মাঝে
নিজের রাজা লপ্তে কেরদানি, সবই তো তার ই। স্বয়ং ভগবান তো তিনি ই। অত্য়েব দ্রোন,
ব্যাসদেব, ভীষ্ম সব ঝাপসা। এই সময়, শিশুপাল নামে কে এক রাজা, যে নাকি আগেও ৯৯ বার
কৃষ্ণের বিরোধিতা করে শিরোনামে এসেছিল, সাহস দেখায় বুক ভরে। অস্বীকার করে, কৃষ্ণের
সভাপতিত্বে সভায় উপস্থিত থাকতে। আবার ক্যান্সারের মত সেই মতবাদ ছড়িয়ে দেয় এদিক
সেদিক। প্রভাবিত করবার, অমান্যতা করবার এই কলজে কে দিল তাকে। রাস্তা একটাই তখন। শিশুপাল
হত্যা, একপাল সভ্য দের মাঝে। একে বলে মেসেজ। সঙ্গে সঙ্গে বিরোধী পার্টি বাপ বাপ বা
রাম রাম বলে হাওয়া। এ নাকি রাজধর্ম, এই নাকি ন্যায়।
ওরম কত হয়। সে যাক গে। জন্মাষ্টমী দোরগোড়ায়।
বুঝি না বুঝি স্যালুট না মারলে, চক্র নিক্ষেপ। তখন মুন্ডুহীন ধড় টা আর কাজের নয়। চরম
বিতৃষ্ণায় আছাড় মারবে আস্তাকুঁড়ে। বাঙ্গালীর আদিখ্যেতার বারো মাসে তের পার্বন। অ্যাই
কে রে? বারো মাসের তের পার্বনে আবার ঈদকে কে গুনতে বলছে! যত সব ম্লেচ্ছ পাকিস্তানি
যত। সবকটা মরবে, উহাই চক্র, উহাই ন্যায়, উহাই রাজধর্ম।
ইকোনমি যায় যাক, টাকা মাটি মাটি টাকা। হায় প্রোমোটার
বুঝিল, আমি বুঝলাম না, সে ভিন্ন কথা। মোদ্দা, পেট চালাবার জন্য রোজগার ও রোজগারের
জন্য কাজ, সে জুটল কি জুটল না, কর্পোরেট দুনিয়ার করাপশন হচ্চে কি হচ্চে না, ব্যাঙ্ক
লোনে জালিয়াতি হচ্চে কিনা, আমার বাক স্বাধীনতা খর্ব হচ্চে কিনা, নাগরিক হিসেবে আমার
বেসিক অধিকার গুলো পাচ্ছি কিনা, আমি কি ঠিক ইতিহাস জানছি, ডিজিটাল মিডিয়ার উড়ুক্কু
খবর কেই ইতিহাস বলে মেনে নিচ্ছি - সে সব অবান্তর। এখন কঠিন পরিস্থিতি। এখন রগরগে দেশপ্রেম,
অজাতির প্রতি ঘৃণা আর এবং বিনা দাবীতে আত্মসমর্পন ই আমাকে পারে বাঁচিয়ে রাখতে, আশার
আলো দেখাতে। আর কি?
কাশ্মীরেরর পরাধীনতাই যে আমার স্বাধীনতা, সেই
হুররে তুলে এই বর্ষা- বাদলার দিনে, এক অ-কাশ্মীরির ১৫ই গান স্যালুট, বুদ্বুব গর্বের
বুক চিরে।