যেকোন হোমো সেপিয়েন্স সেপিয়েন্স কে বশে রাখার প্রাথমিক শর্তই হ’ল, তাকে তার অধিকার সম্পর্কে, তার স্বাধীনতা সম্পর্কে, তার সোসাইটি সম্পর্কে, সবচেয়ে চুড়ান্ত তার শ্রেনীগত অবস্থান সম্পর্কে অবগত না করতে দেওয়া। আর এইটি কায়েম করার একটা প্রধান ধাপ হ’ল, তাকে শিক্ষা থেকে বঞ্চিত করা। কারণ তাতে অতি সহজেই মগজধোলাইয়ের ব্যবস্থাটা পাকাপোক্ত করা যায়।
অবশ্য কেউ তর্ক জুড়তেই পারে যে, শিক্ষা না হয় অবাধ করলুম, কিন্তু কি শিক্ষা দেওয়া হবে, সেইটি যদি কষে নিয়ন্ত্রণ করা যায়, তালে আর অসুবিধা কি…! কিন্তু বাপ! ওটি করেও যে বিরুদ্ধ স্বর, পদে পদে প্রতি-পরীক্ষার প্রয়াস, অদম্য প্রশ্নেচ্ছা, সেটি আটকানো যাচ্চে কই…! কারণ স্কুল-কলেজ ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান শুধু শ্রেনী কক্ষেই শিক্ষা বিলিয়ে ক্ষান্ত থাকে না, এই শিক্ষা-চত্বর ছেলে মেয়েদের প্রদান করে অবাধ ঐক্য, ফলে মত বিনিময়ের আধার হিসেবে তৈরী হয় বিতর্কেচ্ছা, চাপিয়ে দেওয়া ফতোয়ার বিরুদ্ধে তৈরী হয় অদম্য প্রতিরোধ।
ফলে ওই সব শিক্ষার বিষয় কন্ট্রোল নয়, সারগত ভাবে যদি লোকজনকে শিক্ষার পরিসরে আসতেই আটকানো যায়, তাহলে নিপুণ ভাবে মগজ-ধোলাই যন্ত্র আরামসে বাস্তবায়িত করা যায়।
সুতরাং, পুরনো কাসুন্দি ঘেঁটে, সেকুলারিজম কাকে বলে কেন বলে, সংবিধান আমাদের কি দায়িত্ব দেয়, ২৫ নং ধারাটি কতটা ধারালো, হিজাব বা যেকোন ধর্মীয় চিহ্ন বহনকারী পোষাক পরাটা ধর্মাচরণের কতটা অপরিহার্য বিষয়, স্কুল-(জুনিয়র) কলেজের পোষাক বিধি সাংবিধানিক কিনা, বেশ কিছু আলপটকা বা যেকোন পটকা (বা খুব সিরিয়াস যুক্তিযুক্ত) কমেন্টিয়ে, গুরুগম্ভীর কিস্যা ফেঁদে এইটা জায়েজ করা হল যে, স্কুল-কলেজের পোষাক বিধি মেনেই স্কুল-কলেজে এন্ট্রি নেওয়া যাবে। মোদ্দাঃ হিজাব পরে (লিবারাল লিবারাল বা সেকুলার সেকুলার খেললে বলতে হবে, যে কোন ধর্মীয় চিহ্ন নিয়ে) শিক্ষাঙ্গনে প্রবেশ নৈব নৈব চ।
মজাদার হচ্চে, শিখ কমিউনিটি পাগড়ি পরে শিক্ষাঙ্গনে প্রবেশিবে কিনা, বৌদ্ধ কমিউনিটি তাদের উর্দি পরে প্রবেশিবে কিনা, হিন্দু-অহিন্দু হাতে গলায় ডুরি, মালা, পৈতে, তাবিজ, আঙ্গুলে জ্যোতিষীর দেওয়া আংটি পরে প্রবেশিবে কিনা, সেই নিয়ে হাজার প্রশ্ন গড়াগড়ি খেলেও, সেকুলারিজমের সংজ্ঞা স্বরণ করে, শুধু হিজাব যে পরা যাবে না সেইটুকুই খালি স্পষ্ট করে বোঝা গিয়েচে।
অথচ, এই সব শিক্ষা-উর্দির টপিক কে হ্যাঁচকায় পেছনের সারিতে ঠেলে দিয়ে, কিভাবে অগুন্তি কাচ্চা-বাচ্চা ক্রমশ বিদ্যালয়মুখী হবে সেই নিয়ে মাথা খাটানো যেত, সেই নিয়ে বিতর্ক সৃষ্টি করে হইচই ফেলা যেত। কিন্তু তাতে মগজ-ধোলাই করবার হরেক কিসিম ঝামেলা। ইন ফ্যাক্ট, হালের শিক্ষা ব্যবস্থার ফসল ঘাঁটলেই চোখে পরবে, বিজ্ঞান-গবেষণা প্রতিষ্ঠানে চলছে রমরমিয়ে সরস্বতী পূজো, চলছে যন্ত্রপাতির বিশ্বকর্মা পূজো (কোন প্রতিষ্ঠানের নাম নেব না – পাঠক জানালে জ্ঞ্যানিত হব), নতুন বিল্ডিং বানিয়ে চলছে যজ্ঞ্যানুষ্ঠান, বিজ্ঞানী এক্সপেরিমেন্ট সাকসেসের মনোকামনায় মন্দির যাচ্চে পূজো দিতে (ইসরো র চন্দ্রযান ও মন্দির অভিযান), প্রফেসর বিজ্ঞানীর হাতে জ্যোতিষীর লাল-নীল-সবুজ আংটি (নাহ, ফ্যাশন নয়) - এমন কি জ্যোতিপদার্থবিদের হাতেও, কি সুইট না!, অ্যালোপ্যাথিক ডাক্তারের আয়ুর্বেদ চর্চা (এটি আবার অ-বৈজ্ঞানিক বলে দাবি করলে বলে আয়ুর্বেদ হ’ল বিশ্বাস, যাকগে)। অহরহ। ফলে শিক্ষিত মহলেও তো বিন্দাস মস্তিস্ক প্রক্ষালন যন্ত্রটি রমরমিয়ে কাজ করছে, তাহলে সমস্যাটা কি!
সেটি আরেকটু গূঢ়। উদ্দেশ্য হচ্চে, নানা ছুতো তুলে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে, মুসলিম কে, বিদ্যালয় আসা থেকে আটকাতে হবে। তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে হবে। তাতে অলরেডি পিছিয়ে থাকা বা পেছনে থাকতে বাধ্য করা সম্প্রদায়কে আরও অনায়াস অশিক্ষার গন্ধে চুবিয়ে রেখে পিছিয়ে রাখা জারি রাখা যাবে এবং অমোঘ সময় সহজেই ঘোষনা দেওয়া যাবে যে উক্ত সম্প্রদায় হ’ল অশিক্ষিত, অসামাজিক ফলে তাদের ফেলে দেওয়া হোক, কিংবা ক্যান্সার-গ্যাংগ্রিন-টিউমারের মত বাদ দেওয়া হোক।
অথচ, বিদ্যালয়-উর্দিতে আটকে না থেকে শিক্ষার আলোকে স্নাত করে ধর্মীয় কুসংস্কার বোধ থেকে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স কে শুচি করা যেত। ধর্ম-গ্রন্থের ব্যাখ্যা উদ্ভাষণ ছাড়াই শুধু যুক্তিবাদিতাকে, বিজ্ঞানমনস্কতাকে সযত্নে লালন করে ক্রমশ যে ধর্মীয়-চিহ্ন গুলিকে পরিত্যাজ্য করা যেত, হিমবাহিক গতিতে হলেও যে করা যেত, সেই আস্ফালন দেখা গেল কই।
English Translation (With cintexts and footnotes) :
The Grand Manual for Subduing Homo Sapiens Sapiens
The first commandment for keeping any Homo sapiens sapiens under one’s glorious thumb is this: never, under any circumstances, allow the creature to become aware of its rights, its freedoms, its society, and—heavens forbid!—its own class position. And how does one achieve this noble goal? By denying them access to education, of course. For without the pesky interference of learning, brainwashing becomes not just feasible, but remarkably efficient—almost an art form.
Now, some clever sod might argue, “Alright, let them have education. But what if we simply control what they’re taught?” Oh, bless your bureaucratic heart! A fine idea, truly. But, alas, even then the trouble begins. The little dears, once gathered in schools and colleges, start developing ungovernable habits—questioning things, engaging in debates, exchanging ideas. Imagine the audacity! Instead of rote-memorising divine decrees, they begin to think. Outrageous.
So, better yet, let’s just stop them from reaching educational institutions in the first place. Keep them far from the realm of learning and voilà!—the Ministry of Mental Manipulation can proceed unhindered.
Thus began the grand inquisition into what secularism really means, what the Constitution demands of us, whether Article 25 is sharp enough to shave with [1], and whether wearing a hijab—or, to appease liberal parlance, any religious symbol—is truly essential to one’s faith. After many solemn panel discussions and a few well-placed public outcries, it was finally decreed: one may only enter educational institutions if one adheres to the holy grail of dress codes. Hijabs? Out. Turbans? Ah, well, that’s… complicated [2]. Buddhist robes? Hindu threads? Amulets, rings, astrological bling? Let’s not get bogged down in details. The only thing that seems crystal clear is: no hijabs allowed. That’s secularism for you—unapologetically selective.
Meanwhile, instead of arguing about religious dress codes, one could have spent time figuring out how to ensure that more children actually go to school. Radical thought, I know. But where’s the fun in that? If children start learning, the brainwashing machine might just catch a glitch.
In fact, today’s education system seems less concerned with science and more obsessed with rituals. In some esteemed research institutes (names withheld to protect the complicit), one finds Saraswati pujas [3] in full swing, Vishwakarma worship for the lab equipment [4], fire rituals for new buildings, and even scientists visiting temples to pray for experimental success. (Yes, even those launching moon missions take a detour via mandirs [5].) Professors sport red, green, and blue gemstone rings—courtesy of their trusted astrologers, not jewellers. Even astrophysicists! Isn’t that adorable? And don't get me started on allopathic doctors moonlighting as ayurvedic evangelists [6]. Should one dare question it, they’ll promptly declare Ayurveda a matter of "belief". Science, apparently, can wait.
So, if even the educated elite are joyfully soaking their cerebrums in divine nonsense, then what’s the real issue?
Ah, here lies the hidden agenda. The real purpose is to manufacture endless excuses to prevent a specific community—Muslims—from accessing education. Keep them out of schools, deny them their constitutional rights, and let them wallow in state-sanctioned illiteracy. Then, when the time is ripe, triumphantly announce: “See? They’re uneducated, antisocial—best discarded or surgically removed from the body politic like a cancer, a gangrene, a tumour.”
Yet, ironically, education—not uniform policing—could’ve been the very means to purify all Homo sapiens sapiens of their religious superstitions. Without fiery sermons or divine commentaries, by nurturing reason and scientific temper, society could have gradually outgrown visible religious markers. It might’ve been glacial, but it was possible.
But alas, where’s the glory in that?
---
Footnotes & Context:
1. Article 25 – Refers to a provision in the Indian Constitution that guarantees the right to freely profess, practise, and propagate religion, subject to public order, morality, and health. The "sharpness" metaphor is a tongue-in-cheek way of questioning whether it is being used as a tool or a weapon.
2. Hijab vs Turban – In India, policies restricting hijabs in schools have sparked controversy, especially when allowances are quietly made for Sikh turbans or other symbols worn by other religious communities, leading to accusations of selective secularism.
3. Saraswati Puja – A Hindu ritual worshipping the goddess of learning, Saraswati, often conducted in schools and even scientific institutions, particularly in eastern India.
4. Vishwakarma Puja – A festival where tools, machines, and technical equipment are worshipped in reverence to the Hindu deity Vishwakarma, seen as the divine architect or engineer.
5. Mandirs – Hindu temples. The reference here is to India’s space agency ISRO reportedly offering prayers at temples before space missions, often highlighted in media.
6. Ayurveda vs Allopathy – Ayurveda is a traditional Indian medicinal system. Some modern allopathic (Western medicine) practitioners openly promote it despite its lack of rigorous scientific validation. This contradiction is satirised here as “faith over evidence”.