গরমকাল ঘন ঘটনা বহুল। তিন সত্যি। আমার এক বন্ধুর
নিবিড় সময় এই গরমকাল (যদিও গ্রীষ্ম হেভি লোকালয়ের কোন মানুষের গরমকাল প্রিয় হলে
তাকে বন্ধু বলে পরিচয় দিতে লজ্জা থাকা উচিত, কিন্তু বন্ধুত্বের তো অনেক প্যারামিটার
হয়)। তার বিশ্বাস গরম ব্যাপারটা পাকাপাকি করাতে পারলে সে যারপরনাই টেনশণহীন হয়ে
উঠবে। প্রবল বসন্তের রোমান্টিক ওয়েদারে রবীন্দ্রনাথকে ধাঁ ত্যাগে সে যে সূর্য
তেজের অভিলাসী হয়ে ওঠাকেই জীবনের সার্থকতা বলে ডিফাইন করে এটি আশ্চর্যতম। গ্রীষ্ম
উঁকি দিলেই আমরা তাকে প্রবল গাল পাড়তাম আর সে মিটি মিটি হাসি দিয়ে বোধকরি এটাই
মর্মার্থ দিত, যতই পাড় গাল / বাঙ্গালীর প্রিয় গরম কাল। প্যারাডক্সিক্যাল বাঙ্গালী
ধুত্তোর গ্রীষ্ম কামদেবের শিষ্য হিট খেতে তাবড়। তবে আড়ালে। এমন চরিত্র খোঁজ মেলা
দুষ্কর। গভর্মেন্ট অফিসার ঘুষখোর। সুর্যের মতই সত্যি স্পষ্ট জ্বলজ্বলে নিখাদ। মোদ্দা
গরমকালে কিনা হয় নেই কো সুর তাল লয়ে মর্মে যারা বিশ্বাসী তাদের মুখে নুড়ো জ্বেলে
ঝামা ঘসে দি।
আকর্ষণ টু দি পাওয়ার
ইনফিনিটি ভোট। পাঁচ বছর অন্তর মেগাস্য মেগা। রোগা লম্বা নলেজেবল মুর্খ র্যাশানাল
ইরর্যাশানাল রিক্সাবালা (বাঙ্গালী আবার ওয়ালা বলে না যেমন দুধ বালা, মাছ বালা, চা
বালা, মধু বালা ইত্যাদি) মাতাল গেঁজেল চা প্রেমী বা চা পানে অবিশ্বাসী নাস্তিক
আস্তিক পুরোহিত মেথর ইত্যাদি সব ঘেঁটে ঘ। আরে ভোট হচ্চে আমার বাবার (শিবের নয়)
অধিকার। বুঝি বা না বুঝি এক হাজারবার আলোচনাব, বারো হাজারবার পছন্দের দলের
অপছেন্দের প্রার্থীকে খিস্তি করব, একুশ হাজার বার দেশটা গাঁড়ে গেছে বলে পাছা
চুলকিয়ে লুকিয়ে শুঁকব। পেছন পাকব। গরম কে অ্যাইসান চ্যালেঞ্জ দিয়ে সুর্যের প্রখর
চাহনি উপেক্ষায় প্রবল তোড়ে মাইল মাইল মিছিল মিটিং প্রচার ঘামে ন্যাত ন্যাত যদি না
হ’ল সাধারন পাবলিকের কান যদি না শনশনালো এলাকায় দিগুন উৎসাহে বোমাবাজি না হ’ল
বিরোধি প্রার্থীকে ভীমাকার ঠ্যাঙানো না হ’ল তবে আর ভোট কেন। একতাকাপুরের পারিবারিক
ধারাবাহিক যেন। গরমে রাগের দাদের চুলকুনির পারদ যে থার্মোমিটার চৌচিরফেটে এদিক
সেদিক তোমার গায়ে ছ্যাঁকা দেবে সে তো নেচার ই ঠিক করে বসে আছে। খিস্তোলে ব্রম্ভাকে
কর। ওহে অনির্বচনিয় নির্বাচন কমিশন আমায় কেন ধর!
( এক বেরসিক শীতকালে ভোট
চাইলে বলা হয়েছিল যে, বোমাবাজির ওম স্বাগত হলেও ল্যাদ লেপ কাটিয়ে কাজ টা করবে কে,
তবে বোমাশিল্প লেপ শিল্প কে টাকার জোরে দাবিয়ে রেখেচে বলে সিপিএমের কি রাগ। ভাগ
মিলখা ভাগ। খেলব না তোর সাথে। )
যে বিনোদন এক্সপোনেনশিয়াল
হারে ক্রমাগত শোঁ শোঁ তাকে আইপিএল বলে। চোখের কোনে নখের আগায় এ কেমন তুর্কি নাচন।
অগ্নি মাঝে হিমের পরশ প্রাণে বাঁচন। ভীষন ক্রিকেট বোদ্ধার অমোঘ ডিসিশন। কেকেআর নও,
শালা বিভীষণ। ইন্ডিয়া পাকিস্তান। ওই ওই শালা আগের দিন পুনে কে আর অই শালা আরসিবি
কে সাপোর্ট দিচ্চিল না দে শালাকে এক ঘরে ক’রে। চোর স্বার্থপর। গাভাস্কার চোর,
অমিতাভ চোর, শ্রিনীবাসন চোর কিন্ত শাহরুখকে দে’খ। বাড়বাড়ন্ত খোদ ক্রিকেট মক্কা
মুম্বইতে গিয়ে লড়ে এল। বাঘের বাচ্চা না হলে সম্ভব! লবিবাজ ধোনি, আনুষ্কা কামী কোহলই,
পা চাটা রায়না জাদেজা, বেকার অশ্বিনের জন্যি কিনা আমাদের অর্জুন প্রতিভাধারী
গম্ভীরকে কর্ণ হতে হয়, রবিনের মত উইকেটকিপার ব্যাটসম্যান বসে থাকে, কুলদীপ পীযুশের
মত স্পিনার বাইরে। কর শালা তেড়ে অপমান। ওয়ার্ল্ডকাপ এত রেকর্ড সৌরভের দান। নতুন
স্মাইলি দিচ্চে বাংলায় কমেন্ট্রি। কপিল মীর অবধি স্তব্ধ হয়ে যাচ্চে। রটনা
স্ক্রিপ্ট লিখচে আব্বাস-মুস্তান-স্রিজিত-রাজ-এক্তা-সোনি-ইত্যাদি। বাঙ্গালী বউ
স্টার জলসা ছেড়ে আইপিএল দেখচে, ভোটের মার্কেটে সিপিএম-বিজেপি-তৃনমুল এক টিভিতে
দৃষ্টি আটকে ব্রম্ভাও বেবাক। এবিপি র সুমন অবধি যুক্তি তক্কে গৌতমের অবিচার/ ঘোর
তমসা ব্যাভিচার লপ্তে ভীষন। রাবনিক।
তার মধ্যে অতিসহবাগীয়;
চৈত্র সেল। রাস্তা ঘাট অঢেল ভিড়। রবীন্দ্রনাথ নির্ঘাত; প্রখরতর রৌদ্র মাঝে বাঙ্গালী
চৈত্র সেলে অংশগ্রহণ করিয়া প্রমান করিল সে অলস হয়ে পড়ে নাই। পুজোর গড়িয়াহাট হার
মেনে ল্যাজে গোবরে। পুজোতে হয়তো সবাই কেনে না কিন্তু চৈত্র সেলে মাস্ট। সূর্যর বিরোধীতা
করে চিল চিৎকারে বাঙ্গালী বন বন করে দৌড়াচ্চে শাড়ি জামা পাপোস জাঙ্গিয়া কাপ নিতে।
বাঙ্গালী অ্যাকটিভ ছাড় পেলে। জিনিস কেনো চৈত্র সেলে। “এ কি বাজার যে আগুন” “পারদ
টা দেখুন দিদিভাই। থার্মোমটার ফাটলো বলে”। আরেক রসিক আবার পাপোস পিচে ফেলে দেখিয়ে
দিচ্চে গলে যাচ্চে কিনা বা এই টুপিটা পড়ে হেঁটে আসুন, মাথা ধোনি কুল। গ্যারান্টিড।
“দাদা সামনে নেবে যাব,
আমায় ধার টা দিন”; “এ কি করলেন দিদিভাই, জানলাটা যে পুরোটা ঠেলে দিলেন”; “জানলা
গুলো এবার খুলে দাও না দুসটুর মা” কিংবা “কাল তো পয়লা বৈশাখ, তুমি এসো কিন্তু কাল,
অনেকে আসছে নাহলে ঝামেলায় পড়ে যাব”; “তা বলি আমাদের পয়লা বৈশাখ নেই নাকি গো
দিদিমণি”? “আরে ধুর বোকা, পয়লা বৈশাখ তো বড়লোকদের, এটাও জানিস না, মিনিমাম শিক্ষা না
থাকলে যা হয় আর কি” । অহরহ।
এই যে বাঙ্গালী মনে করে,
১লা বৈশাখ মানে লুচি আলুরতরকারি বেগুনভাজা দিয়ে শুরু করে দুপুরে পোলাও খাসি পাবদা
ইলিশ আমচাটনি দইমিষ্টি শেষে ফল খাওয়াটাই গুরুত্বপুর্ণ ও কাঙ্খিত। এ সহজ সরল উপলব্ধি
করে বলেই বাঙ্গালী জাত টা আজও হেলায় টিকে আছে। তারপর ২৫শে মানে জনহিস্টিরিয়া।
তবে পেছন কাঠির দল থাকবে।
গরম কালে কৃষক আত্ম্যহত্যা করবে। প্রশাসন নির্বিকার থাকবে। গাতিয়ে লোডশেডিং হবে। বিলাত
ফেরত বিজ্ঞ “আমেরিকায় দেখলুম ওরা লোডশেডিং ব্যাপারটাই ঘেটি ধরে বের করে দিয়েচে।
আমাদের কিস্যু হবে না”। রসিক, “তাও তো ১লা বৈশাখ নতুন জামা গুরু আহারে বিরামহীন,
তবে গরমকাল তো, রাম হীনতাই ভালো। ২৫শে তুমুল রবীন্দ্রবাজি করছেন। তার বেলা”। দেশপ্রেম
বিশ্বাসী, “বিজ্ঞানীরা মাথা খেটে সল্ভ বহু আগেই, কিন্তু শালা পাবলিকের কিত কিত
অ্যাটম কারখানার শক্ত ভিত। আর তাতেই বাজিমাৎ। গ্রামে গঞ্জে পাখা শন শন নির্ঘাত।
স্বদেশের বুড়ি মা ফেটে ‘বিজলি’”। আনন্দাশ্রু। “এত আনন্দ ধরে দিলুম, লুটে খা, চাস
হচ্চে না বোমা বাঁধো, আইপিএল দিলাম বেটিং করে খা, মায় সিনেমায় টিকিট ব্ল্যাক (নিওমর্ডান
বং কেঃ টিকিট ব্ল্যাক একটি মৃত শিল্প।) এমন উৎসব প্রখরিত দিনে ‘জল নেই হাউই’র ওড়ার
আগেই গোঁত্তা”।
বাঙ্গালী বরাবর অন্যের
উর্ধমুখী সইতে পারে না। জিনগত। প্রোটনিকঃ ফুল ফুটুক বা না ফুটুক, নারদ সারদা ছুটুক
না ছুটক, বৃষ্টি হ’ক বা না হোক, হারুক বা জিতুক, গ্রীষ্মকাল এবার হিট। যত্ত শালা
গরিব নোংরা কীট।