চুপ অমৃতকাল চলছে…চুপ আই পি এল ফাইনাল চলছে… চুপ নতুন সংসদ ভবন উদ্বোধন চলছে… চুপ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের সংসদ ভবন খোলা হচ্চে, হিন্দু-পুজোর মাধ্যমে, প্রধানমমন্ত্রী সাষ্টাঙ্গে প্রণাম সেরে আত্মপ্রচার করচে… চুপ প্রবল সাম্প্রদায়িক সাভারকারের জন্মদিন পালন হচ্চে সমারোহে…
অমৃতকালের বাজারে বিরোধী-শূন্য নতুন সংসদ ভবন উদ্বোধন
হবে যৌন নির্যাতক ব্রিজ ভূষণ শরণ সিং এর উপস্থিতিতে। প্রধানমন্ত্রী গেরুয়া-পুরোহিতের কাছ থেকে রাজদন্ড
নিয়ে নতুন হিন্দুরাষ্ট্র শুরু করবার আঙ্গীকার করবে, নতুন সংসদ-ভবনের বাইরে ‘মহিলা-পঞ্চায়েত’
এর প্রতিবাদ টেনে-হিঁচড়ে, ধূলায় লুটিয়ে হাজতে পাঠানো হাবে, এই মর্মে যে তাতে সংসদ ভবনের
গায়ে কালো আঁচড় না লাগে। কিন্তু এতে যে গণতন্ত্রের বেসিক দেওয়ালে গভীর আঁচড় লাগল, সেইটি
চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দেবার লোক কোথায়। কই আমি আপনি তো রাগে ফেটে পড়ছিনা, রাস্তায়
নামছি না, কিছু না করতে পারার অসহনীয় বিষন্নতায় ডুবছি না, হিন্দুরাষ্ট্রের ক্রমশ বর্ধিত
ক্ষমতার বিপক্ষে চোখ তুলে দাঁড়াচ্ছি না। আত্মকেন্দ্রিকতার ঠুলি সাঁটিয়ে রাজতন্ত্রের প্রতিষ্ঠার মুজরো নাচ দেখছি পরম মমতাভরে।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, আইআইটিতে আইপিএল
ফাইনালের তোড়জোর চলছে ভারতের বৃহত্তম স্ক্রিন ইন্সটল করে অথচ অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী 'বেটি বচাও, বেটি পড়াও'-এর মুখপাত্র সাক্ষী মল্লিক, কমনওয়েলথ আর এশিয়ানে সোনা জয়ী ভিনেশ ফোগট, জাতীয় স্তরে ও এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে রূপা বিজয়ী সংগীতা ফোগট, অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বজরং পুনিয়াকে যে টানতে টানতে নির্মম ভাবে হাজতে পোরা হল সেই নিয়ে কি চরম
অজ্ঞতা, ভয়াবহ চৈতন্যহীনতা, ইগনোরেন্স। এই হল বর্তমান ভারতের শিক্ষা, এই হল জাতীয় শিক্ষা-নীতির
বুনিয়াদি দর্শন। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে ঘোষনা দেবেন,
যত আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কার নাকি বেদেই আছে, এখন পশ্চিমি দুনিয়া সেগুলকেই নতুন করে
বলছে। শুধু ইসরোর চেয়ারম্যান নন, কেন্দ্রীয় ব্যাবস্থার অধীন সমস্ত শিক্ষাকেন্দ্র গুলির
প্রধান এই মর্মেই অবস্থান করেন আজকাল, চোখ কান খোলা রাখলেই সেই ঘা প্রকটিত হয়। আর এই
প্রতিষ্ঠানের সাথে যুক্ত মেরুদন্ডহীন শিক্ষক সমাজও এর প্রতিবাদ করেন না। কারন ভয়। চাকরি
হারানোর ভয়। পেন্সন আটকে যাওয়ার ভয়। এই ভয়ের জালে পুরে দিয়ে, শিক্ষাকে ক্রমশ গৈরিকীকরনের
যে প্রয়াস, জনগণকে অশিক্ষার পারফিউমে ডুবিয়ে রেখে তার প্রশ্নবোধের ইচ্ছাকে মার্ডার
করবার যে প্রয়াস, যত্ন করে মুসলিম বিদ্বেষ, দলিত বিদ্বেষ লালায়িত করবার যে প্রয়াস সেগুলির
যত্ন নিপুণ ইন্সটলেশন আটকে দেওয়ার এই শেষ সময়।
একটা তুর্কী প্রবাদ খুব ঘুরছে আজকাল সমাজ-মাধ্যমে
– “একজন ক্লাউন বা বিদূষক যখন প্রাসাদ কব্জা করে, তখন সে রাজা হয় না। প্রাসাদটি সার্কাসে
পরিণত হয়”। ভারতের গণতন্ত্র আর তাকে রক্ষা করবার যে সংসদ ভবন সেটি সার্কাসে পরিণত হয়েছে।
আমি আপনারা শিক্ষিত মহল সেই সার্কাস দেখে মজা লুটছি নিষ্ঠাভরে। এই যদি ভারতবর্ষ হয়,
এই যদি অমৃতকাল হয়, তাহলে সেই অমৃত আমি প্রত্যাখান করছি ঘৃনা ভরে। এই যদি ভারতের সংজ্ঞা
হয়, সেই ভারতকে আমি নাকচ করছি প্রত্যয়ের সাথে।
ইংরিজি
অনুবাদঃ
Silence! The 'Amritkal' is upon us.
Silence! The IPL final is underway. Silence! The inauguration of the new
Parliament building is happening. Silence! Secular India's Parliament building
is being opened through Hindu rituals, with the Prime Minister offering
obeisance with folded hands and promoting self-propaganda. Silence! The grand
celebration of the communal supremacist Savarkar's birth anniversary is taking
place.
In the 'Amritkal' era, amidst
opposition and emptiness, the inauguration of the new Parliament building is
conducted in the presence of sexual predator Brij Bhushan Sharan Singh. The
Prime Minister accepts the royal sceptre from the priest's hands and begins the
new Hindu state, while outside the new Parliament building, the protest of "Mahila
Panchayat" is being suppressed, dusted away, and swept under the rug. But
where are those who will raise their fingers and reveal the deep-rooted
corruption in this democracy? Here I am, not falling prey to rage, not marching
on the streets, not drowning in unbearable despair, and not protesting the
increasing power of the Hindu state. I see the dance of egocentrism in the
establishment of the state's totalitarianism, fuelled by utmost affection.
While the IPL final is dominating the
screens of central universities, schools, and IITs in India, 'Beti Bachao, Beti
Padhao's brand ambassador, Sakshi Malik, the bronze medallist in the Olympics,
Vinesh Phogat, the gold medallist in the Commonwealth and Asian Games, and
Rupak Bijayi Sangita Phogat, the gold medallist in the national and Asian
wrestling championships, are relentlessly harassed and eventually thrown to
jail because of the protests they have done against BJP MP Brij Bhusham Sharan
Singh. What extreme ignorance, terrifying apathy, and lack of consciousness are
going on in those so-called elite Indian institutes. This is the present
education system of India, the foundation of national education policy. During
a Convocation ceremony in Madhya Pradesh, the Chairman of ISRO, S. Somnath,
declared that all modern scientific discoveries were present in the Vedas as if
the Western world is rediscovering them anew. Not only the Chairman of ISRO but
most of the heads of educational institutions under central administration are
positioned based on this sentiment nowadays. Only by keeping our eyes and ears
open can we perceive this absurdity.
The teacher community associated with
these institutions also remains silent without any protest. Because of fear.
The fear of losing their jobs. The fear of pension freeze. In this web of fear,
the endeavour to suffocate education, to murder the curiosity of the masses,
and the careful installation of Muslim hatred and Dalit hatred, this is the
critical time to hang the noose.
Nowadays, a Turkish proverb is
circulating in social media - "When a clown occupies the palace, he does
not become a king. The palace is transformed into a circus." India's
democracy and the Parliament building that protect it have been transformed
into a circus. We educated people are enjoying this circus with utmost
dedication. If this is the 'Amritkal' era, then I vehemently reject that
'Amritkal'. If this is the definition of India, I am discarding that India with
certainty.