বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

অ বাক্‌ স্বাধীনতা ! !


পেছন পাকামি ভাবতে পারেন। ভ্যান্তারামি কিংবা আঁতলামিও ভাবতে পারেন। কিন্তু সম্প্রতি একটি খবর যে হারে  TRP  নিচ্ছে, তাতে স্তম্ভিত স্মাইলি। ঘটনাটি হচ্চে, Social Networking  সাইটে বিভিন্ন নেতানেত্রীগণকে জোক করে যে কার্টুন গুলি  Share  হচ্চে এবং তাতে লক্ষলক্ষ লাইকিং পরছে, তাতে নাকি ওমুক নেতানেত্রীবৃন্দের গায়ে কিঞ্চিত আঁচড় লাগছে। তাই এহেন ঘটনার প্রতিবাদে মাননীয় মন্ত্রী কপিল সিব্বল এই ধরনের লোক হাসানো ছবি যে সাইট গুলিতে জ্বলজ্বল, তাদের ব্যান করতে উঠে পড়ে লেগেছেন। যাতে সাইটগুলি ভয় পেয়ে কার্টুনগুলি কে ব্যান/সেন্সর করতে বাধ্য হয়। যাতে পাবলিক এর মধ্যে থাকা পরিপাটি রসবোধ থেকে বঞ্চিত হয়।
     তো প্রশ্নটি এখানে ওঠা খুবই স্বাভাবিক যে, আমাদের সংবিধান কি সত্যিই কি ‘বাক্‌স্বাধীনতা’ র পারমিশ্‌ন দেন? নাকি এটি নিছক ই একটি ইন্‌সেপ্‌সনিয় শব্দগুচ্ছ মাত্র। মানে সহজ করলে মোদ্দা যেটা দাঁড়াচ্ছে তুমি যদি সরকার এর উপরসারির দিক্‌কার কেউ না হও তবে যেকোনো স্বাধীনচিন্তা ব্যাক্ত করার তোমার কোনো অধিকার বর্তাবে না। তাই তোমার স্বকীয় চিন্তাভাবনার সাথে কম্পিউটার নলেজ এর মেলবন্ধন ঘটলে যে লক্ষলাইকপ্রাপ্য কার্টুন গুলি বেরোয় সেগুলিকে নেতানেত্রীগণ কোন যৌক্তিকতায় ব্যান/শাস্তি যোগ্য বলে দাবি করচে সেটাই ঠাহর হতে চাইছে না! হতে পারে এ হেন মিমিক্রিকার্টুনে রাগে আপনার গা রি রি করছে কিংবা অপমানে জ্বলছেন, কিন্তু  atleast acco to  সংবিধান আপনার লিগ্যালি রিয়াক্ট করার অধিকার আপনাকে নৈবনৈব চ।
নিশ্চই লোকসাক্ষাতে আমার পেচ্ছাপ পেয়েছে বা গতকাল পায়খানা হয়নি বলার অধিকার থেকে ‘বাক্‌স্বাধীনতা’ শব্দটার এন্ট্রি হয়নি। ‘অন্যের গা রিরি মূলক, উত্তেজনায় থর থর’ বক্তব্যই যদি পেশ না পেল তবে কিসের বাক্‌স্বাধীনতা! তাই ভোট দেওয়ার মতোই ধর্মপালনের মতই পাবলিকের ফুল অধিকার আছে যাকে ইচ্ছে মিমিক্‌ করে বক্তব্য রাখার, তার ছবি বের করার, মোদ্দা মকারি করে ফুল বানানোর সম্পূর্ণ পারমিশান হ্যাজ্‌। আপনার সহ্য না হলে(সেটাই স্বাভাবিক) ঘুরিয়ে তার এগ্যেন্সট্‌এ প্রচার চালান। জমিএ ট্যুইটারান, ফেসবুকান। তাদের পোস্ট করা ছবি গুলিকে গাতিয়ে ডিস্‌লাইক্‌ করুন। নাতুবা ক্ষমতা থাকলে, পয়সা থাকলে ANTIFACEBOOK  নামক সাইট খুলে ফেস্‌বুককে তেড়ে খিস্তি করুন, লোক জড়ো করে প্রচার চালান এই ধরনের ছবি/কার্টুন যারা পোস্ট করছে তারা সমাজের পোকা(গুবরে দের থেকেও নোংরা), তাদের সাথে কথা বলা উচিত নয়, তাদের বয়কট করুন ইত্যাদি। কিন্তু কখনোই তাদের এগ্যেন্সট্‌এ Legal Action  নেওয়ার চেস্টা কিংবা সাইটগুলিকে ব্যান বা সেন্সর করতে বাধ্যতামুলক করার পদক্ষেপ সমর্থনযোগ্য হিসেবে সভ্যশিক্ষিত সমাজে বিবেচিত হতে পারে না।
একটি সাইটের মাধ্যমে লোকজন যদি কোনো বিষয়ে ফ্রিলি ডিস্‌কাসান করতে না পারেন তবে তাকে সোশ্যাল্‌ বলা কেন বাপু! ইস্কুল বল্লেই পারে, যেখানে খিস্তি দেওয়া কিংবা স্বাধীন মতামত প্রকাশকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্য হ্য়। একটি লোক মুম্বইতে হামলা চালিয়ে মানুষ খুন করে আপনাদের দয়ায় বেঁচে থাকতে পারেন, সে বিষয় আপনারা গভীর ভাবে সাংবিধানিক। আর জনৈক কার্টুন এঁকে প্রচার করল বলেই সে দোষী আর সোশ্যাল সাইট ব্যান এর প্রক্রিয়াকরণ শুরু। হায়! তবে তো ভারত র চীনে র ডিফারেন্স তা ঘুচে গেল পুরো। যেখানে বাক্‌স্বাধীনতা শব্দটা শুনলে জাস্ট ভেবলে থকতে হয়। যেন পরপর কয়েকটা বর্ণ বসালেই শব্দ হয় না।
লক্ষণীয় ছবিগুলিতে লক্ষলাইক এটাই প্রমাণ করে জনগণ কিন্তু বেশ খোরাক হিসেবেই নিয়েছে এ জিনিস। সুতরাং পাবলিক জোগার করে ডিসলাইকাতে শুরু করুন। ডিসলাইক বেশী হলে আপনিই ভীষণ আনন্দিত, উৎফুল্ল হয়ে স্ট্যাটাসিবেন ‘ডি লা গ্র্যান্ডি’। অথবা ফেসবুক সহ যত সাইট আছে দরবার করুন যাতে শীঘ্রই ‘ইগনোর’ বাটন টি চালু হয়।
          এখন যা শুরু হয়েচে তাতে কেউ যদি কাক কে কালোকুচকুচে বলে, তবে তো বনবিভাগ বা পশুপাখীবিশারদগণ ‘Racism’  বলে গাঁকগাঁক করবেন ও সুকুমার রায়ের হযবরল তো ব্যান হতে বাধ্য। একটি লোকের স্বাধীন শিল্পীসত্বার প্রকাশ তা স্পোর্টিংলি নিন। আর অন্য দেশকে দেখিয়ে দিন আপনারা বাক্‌স্বাধীনতাকে কতটা গুরুত্ব দেন, এ হেন আচরনই আমাগো দ্যাশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
ইন্টারনেট কে পাতি বাংলায় বঝোতে গেলে যেটি বলা যায়, সত্যিকারের একটি গণতান্ত্রিক মাধ্যম।সুতরাং এখানে ‘বাক্‌স্বাধীনতা’ সব্দটিকে আলাদা গুরুত্ব সহকারে ভাবতে হবে। একটি কার্টুন হতে পারে কমেন্ট হতে পারে তা দেখে লক্ষলক্ষ লোক হাসবে আর তুমি গায়ে লাল চাকাচাকা দাগ নিয়ে ঘুরবে, এতে তোমার চুল ছিঁড়তে ইচ্ছে করবে, মেরে ফেলার বাসনা জাগবে, তবেই না বাক্‌স্বাধীনতা শব্দটির সঠিক প্রতিফলন। কথা হচ্চে তবে কি তুমি বসে বসে এ মিমিক দেখেই যাবে? সেটাও নয়,  স্বীয় প্রতিভা ঝিকিয়ে অই কার্টুন এর পালটা কার্টুন বের করে জনমত গড়ুন, দেওয়াল লিখে ফাটিএ দিন, নিদেন বইও লিখে হ্যান্ডবিল বের করে প্রচার চালান, পথনাটক করে ওই সাইট ইউজ করতে বারন করুন, কিন্তু কখনোই  Legal action নেওয়ার কথা ভাবতেও পারবেন না। তার থেকে তারিয়ে তারিয়ে উপভোগ করুন অথবা লোকটির এ হেন কলজের জোরের কথা ভেবে গোত্‌লা গোত্‌লা চোখে তাকয়ে থাকুন।
মানে আমি বলতে এটা বলতে চাইছিনা যে এ ধরনের কার্টুন বের করার সমাজের পক্ষে খুব ভাল বিজ্ঞাপন কিংবা লোকটি খুব প্রশংসনীয় কাজ করেছে, বা আপনার রিয়াক্ট করাটা মাওবাদীদের মতই নিষিদ্ধ। মোদ্দা কথাটা হচ্চে এই যে আপনি ক্ষমতা আছে বলে সাইটগুলিকে ব্যান করে দেওয়ার চেস্টা চলাচ্ছেন অর্থাৎ লোকজনের বাক্‌স্বাধীনতায় ভীষণ ভাবে ঘা দিচ্চেন এটি অনুচিৎ।
তাই ‘বাক্‌স্বাধীনতায় সেন্সর করার চেষ্টাযুক্ত’ সমস্ত উপরসারির লোকেদের পেছনে পাবলিকের একশআট লাথ প্রদর্শন হলে অবাক হব না।।

২টি মন্তব্য: