বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

হ্যাঁহহহহাআআআইইইইই!! মেরে পাশ পানা-মা হ্যায়!!

এই হয়েছে বাঙালি র জ্বালা। শালা। কারো ভাল সহ্য নট। তবে সানি লিওন হট। ঘামের টাকা কমোডে রাখব না ডলারে রাখব তুই ঠিক করে দিবি। পটের বিবি। বাঙালি পানামা বলতে গেঞ্জি জাঙ্গিয়া ছাড়া কিছু বুঝত না তাও যদি জিওগ্রাফিক নলেজ থুড়ি দেশ বলেই বা ক জন জানে। আমার প্রতিভাহীন অবলা সন্তান তায় বিশ্ব সুন্দরী স্ত্রী, আবদার রাখতে না পারলে নারিবাদী হই হই রই রই। বউ এর দাবি-চাঁদে যাবি। সব শালাদের ঢ্যামনামি, বামে দের চক্রান্ত, পাজির পা ঝাড়া, মিটমিটে। চায়ের কাপে খিটখিটে। গেল বারে জাতীয় সঙ্গীতে সে কি আকুলি বিকুলি। হ্রদয়ে মুচড়িয়ে আমাগো জামাই-অফিস কামাই। ভিড়ে হাঁসফাঁস। একেবারে বিজাতিয় গুস-বাম্পস (আমেরিকান কে এফ সি না দেশি পতঞ্জলি না গীতাঞ্জলি, জানি না)। এরাই শালা কুলি র সময় ফাটিয়ে হুইসল দিয়েছে। গোটা কুলি সমাজ রেটে স্যালুট, অভাব অভিযোগ ফুটিএ তুলে বামরাও অক্কা। লে ছক্কা। তখন তো সুড়ুত চেটে সিনেমার গেটে। তোদের আনন্দ যাতে একচুল ও গড়িয়ে না পড়ে, জান লড়ে অভিনয় সরি শুটিং করেছি। একি তলে মা-মাসি-বাপ-ছেলে-প্রেমিক-প্রেমিকা-ফাজিল-ব্ল্যাকার-অম্বানি-রোগা-বেঁটে-কালো সব হাসি কান্নায় কিশোর মান্নায় জঞ্জির অভিমানে সিলসিলায়ে অগ্নিপথে গানে নাচে ভুলায়ে জগত। সমানধিকার। সাম্যবাদ। ভুলায়েচে দাদ। ফাঁকি দিই নি এক ফোঁটা। মাথা মোটা। মাতাল দের জন্য, রাগী বর দের জন্য, ইগোইস্টিক পাবলিকের জন্য, ডিপ্রেসিভ-গাড়ল-মোড়ল দের জন্য, সাকসেসফুল গরীবের (মানে প্রথমে খুব গরীব, এই বস্তি বাচাচ্ছি র‍্যলায়, বড়োলোকের রোলারের পায়ের তলায়, এই মরাল নলেজ দিয়ে মুখ ধুইয়ে দিচ্চি, আবার বরোলোকের বেটি কে পটিয়ে বিশাল গান বাজনা নাচন প্রেমিকার ঘ্যান ঘ্যান সামলে তুমুল পড়াশুনা আটিটিস্টিক ধাঁ ভেড়ুয়া বড়লোক ইত্যাদি)(তখনকার বাজারে বিদেশ শুটিং এর চল ছিল না, হালের শাহরুখ এর মত এন-আর-আই ধরতে পারিনি)জন্য, কঠোর প্রেম বিরোধি বাপেদের জন্য সব্বার জন্য করেছি। দায় ছিল কি, ছিল না। তাও তো করলুম। শেষ বয়সে সংসার টানতেও করে যাচ্চি, তা দুটো পয়সা কামালে এত রাগ। বিজয় মালিয়া র পিছু ভাগ। ভেড়ুয়া। নেহাত ৪৭ নয়, নাহলে কি আর জো রুট কে না চেনার ভান করতাম সিধে ক্যাল দিতাম অই দিওয়ার এর মত। আদিখ্যেতা যত। আমার মত দেশপ্রেমিক আর হ্যাজ। যে কিনা সারা জীবন ভিলেন দের কেলিয়ে সমাজে মরালিটির চারা পুঁতে দিল এই বলে, মা’ই সত্য।(সিঙ্গেল ইনভাইটেড কমা, পারভিন- জিনাত বোমা=একবাক্যে)।গাড়ি-বাড়ি-ডলার মিথ্যে। তাও দেখো বাঙ্গালী সেই কিন্তু টাকায় আটকে গেছে। মন টাকে শুদ্ধ কর। কে কোথায় টাকা রাখছে আর খাচ্চে (নারদা হিট, মমতায় টিট) জানার জন্য দুনিরবার। স্কুল-কলেজ টুনির মা’র। মোদী এসে রামদেব (হাইফেন এ ইন্টারেস্টিং)দিল, কোথায় একমনে আচমন করবি তা না। পুলিশের লাঠি। পেছন কাঠি। তবে এই বয়সেও টপিক দিচ্ছি, ব্যাটারি দিচ্চি কম কি। যা হাসি হাসি আলো জ্বাল। তিলকে তাল।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন